24.2 C
London
July 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নেত্রকোনায় প্রধান বিচারপতির বাসায় হামলা–ভাঙচুর

নেত্রকোনার মোহনগঞ্জ শহরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা আজ সোমবার বিকেলে বাসার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ারসহ নানা আসবাবপত্র ভাঙচুর করে। তবে এসময় বাসায় কেউ ছিলেন না।

একই সময়ে হামলাকারীরা মোহনগঞ্জ থানায়ও হামলা চালায়। এ সময় থানার সামনে থাকা ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের দুটি সরকারি গাড়ি পুড়িয়ে যায়। পাশাপাশি পুলিশ সদস্যদের ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পাশাপাশি থানায় ডুকে কম্পিউটার, ল্যাপটপসহ নানা জিনিসপত্র ভাঙচুর করে।

মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমানের বাসায় হামলা করা হয়েছে। হামলা হয়েছে অন্যান্য আওয়ামী লীগের নেতাদের বাসাতেও।

এম.কে
০৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের ডাকে সিলেটে গণজমায়েত

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন