8.2 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

প্রধানমন্ত্রী ডেকেছেন তামিম ইকবালকে

আজ সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছেন তামিম ইকবাল। ১৮ জুলাই পারিবারিক সফরে যাবেন দুবাই। তার আগে আজ যে কোনো সময় তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

কাল চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ তিনি জানাননি, প্রশ্ন করার সুযোগ দেননি সাংবাদিকদেরও।

এম.কে
০৭ জুলাই ২০২৩

আরো পড়ুন

ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আমির