11.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ!

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিনিয়র আইনজীবী মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ। গতকাল সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। এ সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন বলেন, পরিবারসহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। গুলশান থানা থেকে কেউ উনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম।
প্রসঙ্গত, গত বছরের ৯ই ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন।

এম.কে
৩১ জুলাই ২০২৪

আরো পড়ুন

রুমানিয়ার সীমান্তে বাংলাদেশিসহ ১১৬ জন গ্রেফতার

যুক্তরাজ্যের ক্রেতাদের ৯০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে আমাজনকে

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের মাঝ আকাশে যাত্রী অসুস্থ, জরুরি অবতরণ তুরস্কে