9.9 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সার শিরোপা উৎসবে স্পেনিশ তারকা ইয়ামাল

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। রোববার (১১ মে) লস ব্লাঙ্কোদের ২-০ গোল উড়িয়ে ৩ ম্যাচ হাতে রেখেই ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

এরপর ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনে মেতেছেন বার্সার ফুটবলাররা। সেই উৎসবে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দেন বার্সার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগায় জয়ের পর সোমবার (১২ মে) বার্সেলোনার শিরোপা উৎসবে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। শিরোপা উদযাপন করতে ছাদখোলা বাসে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ফুটবলাররা। যেখানে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়াতে দেখা যায়। একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন তিনি।

শিরোপা উদযাপনের বিষয়ে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগের প্রদর্শনী দেখিয়েছে। ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝে থেকেই নতুন শিরোপা উদযাপন করেছে।’

বার্সার শিরোপা উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা উড়তে দেখা যায়। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। ওই দৃশ্য দ্রুততম সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সমর্থকদের মধ্যে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুদ্ধবাজ খ্রিষ্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে বললেন পোপ লিও

ইরানি ‘স্লিপার সেল’ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যঃ লাইভ সম্প্রচার থামিয়ে দিল ফক্স নিউজ

যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কম, বাণিজ্য প্রবাহে বড় ধাক্কা