9.1 C
London
February 4, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেফতারে ডিবি’তে বিভক্তি

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করেছে ডিবি, যা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মধ্যে বিভাজনের সূত্রপাত করেছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারীবিদ্বেষী পোস্টের তদন্তের প্রেক্ষিতে তাকে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে আটক করে ডিবি। পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

সূত্র জানিয়েছে, বুধবার দিনভর ডিবি কার্যালয়ে সিনিয়র কর্মকর্তাদের বৈঠক চলেছে। বৈঠকে তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের মতো কোন দৃঢ় প্রমাণ তাদের হাতে নেই। তবে ডিবি প্রধান গ্রেফতার দেখানোর জন্য চাপ দেন, যা অধস্তন কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না থাকায় তারা গ্রেফতার দেখাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে যুগ্ম কমিশনার ও ডিবি প্রধানের মধ্যে বাগবিতণ্ডাও ঘটে।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “৫ আগস্টের আগে পুলিশ যে ধরণের ভুল-ত্রুটি করেছে, সেই ধরনের কর্মকাণ্ডে আর জড়াতে চায় না বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তারা। তথ্য পাওয়ার পরেও তা যাচাই-বাছাই না করে গ্রেফতার দেখানো পেশাদারিত্বের বহির্ভূত। তাই আমরা এ ক্ষেত্রে গ্রেফতারে অপারগতা প্রকাশ করেছি।”

অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “বাগবিতণ্ডার বিষয়টি সত্য নয়। হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার দেখানো হবে।”

প্রসঙ্গত, গত শনিবার ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি নারীবিদ্বেষী পোস্ট ছড়িয়ে পড়ায় দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। জামায়াতের পক্ষ দাবি করেছে, ওই এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পোস্টটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার তদন্ত বর্তমানে ডিবি পরিচালনা করছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের, দায় স্বীকার ,করে ,প্রধান আসামির জবানবন্দি

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শিশু মুনতাহাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়, গ্রেপ্তার ৪ঃ পুলিশ