23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বড় সুখবর, এবার বাংলাদেশিদের ভিসা লাগবে না যে দুই দেশে যেতে

এখন থেকে এশিয়ার দেশ তিমুর-লেস্তে ভিসা ছাড়া যেতে পারবেন বাংলাদেশিরা। কূটনৈতিক, অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা থেকে অব্যাহতি পেতে দেশ দুটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে।

এ পর্যন্ত এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টিসহ মোট ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এম.কে
০৪ মে ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল

রাশিয়ার ‘গুপ্তচর’ তিমির রহস্যজনক মৃত্যু

হাজতে চিকেন খাচ্ছেন সালমান, আনিসুল হক মাছ