5.2 C
London
February 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে দূর্ঘটনার কবলে মেসুত ওজিল ও এরদোগান পুত্র

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনায় পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিশেষ বিমান ছেড়ে যায়। এর আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে তাদের গাড়িবহর একটি দুর্ঘটনার মুখে পড়ে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা কেউ আহত হননি এবং নিরাপদে কক্সবাজার ত্যাগ করেছেন। তিনি বলেন, ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িবহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

উখিয়ার শাহপরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ভিআইপি প্রটোকল অমান্য করে হঠাৎ একটি অটোরিকশা গাড়িবহরের সামনে চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে দিনভর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। সন্ধ্যায় তারা ইফতার মাহফিলে অংশ নেন।

এই সফর ঘিরে কক্সবাজার জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দুর্ঘটনার ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত প্রতিনিধি দল নিরাপদে ঢাকা পৌঁছায়।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ

সিনহার সহযোগী শিপ্রার জামিন, সিফাতের শুনানি ১০ আগস্ট

অনলাইন ডেস্ক

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর, এর মধ্যে মৌলভীবাজার জেলায় একটি