যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আটক অবস্থায় ধর্মীয় ও দার্শনিক বই পড়েই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিচারের অপেক্ষায় থাকা মাদুরো বর্তমানে কোরআন ও বাইবেল অধ্যয়ন করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকার সময় মাদুরো ধর্মীয় গ্রন্থ পাঠে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তার সময়ের বড় একটি অংশ কোরআন ও বাইবেল পড়ার পাশাপাশি বিভিন্ন দার্শনিক বিষয় অধ্যয়নে কাটছে।
কারাগারে বন্দি অবস্থায় তার দৈনন্দিন জীবনযাপন ও সময় কাটানোর ধরন নিয়ে প্রকাশিত এ তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ধর্মীয় গ্রন্থ পাঠের বিষয়ে মাদুরোর নিজের কোনো বক্তব্য বা এ অধ্যয়নের পেছনে তার ব্যক্তিগত উদ্দেশ্য সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারেই তাকে রাখা হয়েছে।
সূত্রঃ দ্য নিউইয়র্ক টাইমস
এমকে

