9.6 C
London
February 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বেনিফিট নিলে সেটেলমেন্টে ২০ বছরঃ অভিবাসী পরিবারে আতঙ্ক

যুক্তরাজ্যে কর্মরত অভিবাসী পরিবারগুলো গুরুত্বপূর্ণ ইন-ওয়ার্ক বেনিফিট ছেড়ে দিতে বাধ্য হতে পারে, যাতে তারা সরকারের প্রস্তাবিত কঠোর মাইগ্রেশন নীতির আওতায় “শাস্তি” এড়াতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদের প্রস্তাব অনুযায়ী, কেউ কর্মরত অবস্থায় পাবলিক ফান্ড ব্যবহার করলে তাদের সেটেলড স্ট্যাটাস পাওয়ার অপেক্ষার সময় ১০ বছর থেকে বেড়ে ২০ বছরে পৌঁছাতে পারে। বর্তমানে ১০-ইয়ার রুটে থাকা ব্যক্তিদের ৩০ মাসের ভিসা চারবার রিনিউ করতে হয় এবং প্রতিবার হেলথ সারচার্জসহ ৩,৯০৮.৫০ পাউন্ড খরচ করতে হয়। এরপর তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর)–এর জন্য আবেদন করতে পারেন।

অভিবাসন চ্যারিটি র‍্যামফেল জানিয়েছে, প্রস্তাব কার্যকর হলে বহু পরিবার চাইল্ড বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট ও ডিজঅ্যাবিলিটি বেনিফিটের মতো পাবলিক ফান্ড ব্যবহার বন্ধ করতে বাধ্য হবে। তাদের আশঙ্কা, এতে পরিবারগুলো তীব্র আর্থিক সংকটে পড়বে।

র‍্যামফেলের ক্যাম্পেইনিং প্রধান নিক বিলস বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেক অভিভাবককে সপ্তাহে ৮০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতে পারে এবং শিশুদারিদ্র্য বাড়বে। তার ভাষায়, সরকার চাইল্ড পোভার্টি শেষ করার কথা বললেও যদি সব শিশুকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে সেই প্রতিশ্রুতি অর্থহীন হয়ে যায়।

স্বাধীন অ্যাডভাইজারদের বৃহত্তম নেটওয়ার্ক এডভাইস ইউকে বলেছে, “ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট” শীর্ষক কনসালটেশন অভিবাসী পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বৈষম্য বাড়িয়েছে। কনসালটেশনটি ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং পরিবর্তনগুলো এপ্রিল থেকেই কার্যকর হতে পারে, এমনকি রেট্রোস্পেকটিভভাবেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবে বলা হয়েছে, ইংলিশ কম্পিটেন্সি, ট্যাক্সেবল ইনকাম, পাবলিক সার্ভিসে কাজ, ভলান্টিয়ারিং বা ব্রিটিশ সিটিজেনের প্যারেন্ট বা চাইল্ড হওয়া—এসব বিবেচনায় কোয়ালিফাইং পিরিয়ড কমানো যেতে পারে। তবে সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত বছর যোগ হওয়ার বিধানই অগ্রাধিকার পাবে।

অ্যাডভাইসইউকের পর্যালোচিত এক কেসে দেখা যায়, জুলিয়া নামের এক কেয়ারার ও তিন সন্তানের মা, যিনি ১০-ইয়ার রুটে আছেন এবং আইএলআর পাওয়ার যোগ্যতা অর্জনে আর মাত্র এক বছর বাকি। প্রস্তাব কার্যকর হলে সময় ২০ বছরে বাড়তে পারে—এই আশঙ্কায় তিনি হাউজিং বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট ও তার অটিস্টিক কন্যার জন্য সপ্তাহে ১০৩.১০ পাউন্ডের ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাউন্স বন্ধ করে দিয়েছেন।

জুলিয়া বলেন, কম আয়ের কারণে আইনগতভাবে প্রাপ্য বেনিফিট নিয়েছিলেন, কিন্তু এখন সেটাই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মনে করছেন।
র‍্যামফেলের জরিপে ৬৮ জন অভিভাবক অংশ নেন, যাদের অধিকাংশ ওয়েস্ট আফ্রিকান, সাউথ এশিয়ান ও ক্যারিবিয়ান পটভূমির।

পাবলিক ফান্ড ব্যবহারকারী ৫১ জনের মধ্যে ৯০ শতাংশ জানিয়েছেন, শাস্তি এড়াতে তারা বেনিফিট ছেড়ে দেবেন—যদিও এতে হোমলেসনেস, ঋণ, চাইল্ডকেয়ার ব্যয় ও খাদ্য-জ্বালানি বিল পরিশোধে সংকট দেখা দিতে পারে।

নভেম্বরে কনসালটেশন চালু করার সময় শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য একটি মাল্টি-ফেইথ ও মাল্টি-এথনিক ডেমোক্রেসি হলেও এখানে স্থায়ীভাবে বসবাস করা কোনো রাইট নয়, বরং একটি প্রিভিলেজ—যা কনট্রিবিউশন ও ইন্টিগ্রেশনের মাধ্যমে আর্ন করতে হয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ফ্লিক্সবাসের নতুন রুটঃ মাত্র £৪.৪৯ টিকিটে লন্ডন থেকে ব্রাইটনে সরাসরি ভ্রমণ

খোলা কারাগারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী

গুরুতর যৌন অপরাধীদের জন্য যে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার