22.1 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলো ইরান।

ইসরায়েলেই বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়েছে দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক হুমকিঃ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

ফিলিস্তিনের জন্য সাহায্য বন্ধ করেনি স্কটল্যান্ড

মদ বিক্রি শুরু করলো সৌদি আরব