13.3 C
London
April 29, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে মেলায় শ্লীলতাহানির শিকার মন্ত্রীর মেয়ে

মহারাষ্ট্রে শিবরাত্রির মেলায় শ্লীলতাহানির শিকার হয়েছেন ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী রক্ষা খাড়কের মেয়ে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। সঙ্গে মহরাষ্ট্রে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই জুনিয়র মন্ত্রী। পুলিশের কাছে তিনি অভিযোগ জানানোর পর রাজ্যটিতে আইন ও শাসন নিয়ে সরব হয়েছে বিরোধী দল ভারতীয় কংগ্রেস।

সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২ মার্চ) জানিয়েছে, আজ যুব ও ক্রীড়ামন্ত্রী পুলিশের কাছে অভিযোগ দিতে যান। ক্ষমতাসীন বিজেপির এ নেত্রী পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকদের বলেন, “শিবরাত্রিতে কোঠালিতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয়। আমার মেয়ে গত পরশুদিন এই মেলায় যায় এবং সেখানে তাকে কিছু ছেলে হেনস্তা করে। আমি এখানে অভিযোগ জানাতে এসেছি। আমি এখানে বিচার চাইতে এসেছি একজন মা হিসেবে। কোনো মন্ত্রী অথবা এমপি হিসেবে নয়।”

মুক্তিনগর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কুশান্ত পিংডে জানিয়েছেন, অভিযুক্তরা কয়েকজন মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। ওই সময় তাদের বডিগার্ডরা বাধা দিলে তারা মারামারিতে জড়ায়। তিনি সাত অভিযুক্তের নাম জানিয়েছেন। যাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ নেই দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলেছেন, শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা হয়েছে। এছাড়া মামলা হয়েছে পিওসিএসকো আইনেও। সঙ্গে যুক্ত করা হয়েছে আইসিটি আইনটি। কারণ অভিযুক্ত ছেলেরা মেয়েদের ভিডিও-ও ধারণ করেছিল।

মহারাষ্ট্রের এ মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই দলের নেত্রীর মেয়ের শ্লীলতাহানির শিকার হওয়ার বিষয়টি বেশ চাঞ্চল্য তৈরি করেছে। যুব ও ক্রীড়ামন্ত্রী প্রশ্ন রেখেছেন, “যদি আমার নিজের মেয়ে নিরাপদ না থাকে। অন্যদের পরিস্থিতি কী হবে? আমি এখানে রাজ্য সরকারের কঠোর আইন প্রয়োগ দাবি করছি। যদি একজন জনপ্রতিনিধির মেয়ে হেনস্তার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?”

রক্ষা খাড়কে রাভির থেকে তিনবার এমপি হয়েছেন। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে মেয়েদের বিরুদ্ধে অপরাধ অনেক বেড়েছে এবং এখানে আইনকে কেউ ভয় পায় না। অনেক মেয়ে হেনস্তার শিকার হয়েও সামনে আসে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের আর চুপ করে থাকা যাবে না। তিনি জানিয়েছেন, এ ঘটনার প্রেক্ষিতে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাবেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০২ মার্চ ২০২৫

আরো পড়ুন

ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার বছরের জেল

জাপানে প্রতি ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার