12.1 C
London
October 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উদ্ধার অভিযানে পাঠানো একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে ঘটনাস্থলে যাওয়া একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন। ওই বিমানের নিখোঁজ পাইলটদের উদ্ধারে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান চালানো হচ্ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্রঃ আল জাজিরা \ মেহর নিউজ

এম.কে

আরো পড়ুন

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

জাপানে জন্মহার বাড়াতে তরুণদের উৎসাহ দিতে ব্যর্থ সরকার

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটকঃ এবার বাংলাদেশেও আসতে পারে নিষেধাজ্ঞা!