14.2 C
London
April 1, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যগামী যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে সিসিলির একটি সামরিক ঘাঁটিতে নামার অনুমতি দেয়নি ইতালি। মঙ্গলবার (৩১ মার্চ) ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই এ খবর জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো সিগোনেলা ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বিমানগুলো মাঝআকাশে থাকাকালীন এই অনুরোধ জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই ফ্লাইটের জন্য আগে থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি বা ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ফ্লাইটগুলো মাঝআকাশে থাকা অবস্থায় বিষয়টি জানানো হয়। তবে তদন্তে দেখা গেছে, এগুলো সাধারণ কোনো লজিস্টিক ফ্লাইট ছিল না, যার ফলে ইতালির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় একে ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।’

সূত্রঃ আরএআই

এম.কে

আরো পড়ুন

পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের বিমানবাহিনীর বিপর্যয়

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত