7.9 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবঃ যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনাগুলোতে নতুন করে হামলার পর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাজ্যে, যেখানে গ্যাসের দাম একদিনেই ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।

 

বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের বাজারে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি থার্ম ১৭১ পেনিতে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক তেলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

উল্লেখ্য, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এছাড়া ইরান এমন কয়েকটি আরব দেশেও হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো রয়েছে। ফলে সংঘাতটি এখন পুরো মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্যেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর পড়তে শুরু করেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

হোম অফিসের অপেশাদার আচরণে বিস্মিত আদালত

যুক্তরাজ্যে একের পর এক বন্ধ হচ্ছে হাই স্ট্রিট ব্যাংকের ব্রাঞ্চ

ব্রিটিশ রাজাকে চিঠি লিখেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ