TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে বরখাস্তের কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসের নামও আলোচনায় এসেছে।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর পদে রাখা হবে কি না, তা নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজে এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—দুজনই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, নির্বাচনে পরাজয়ের দায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ওপরও পড়তে পারে বলে সিবিএস নিউজ জানিয়েছে।

তবে হেগসেথকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে সিবিএসকে জানিয়েছেন সংশ্লিষ্ট অন্য সূত্রগুলো।

এর আগে মধ্যবর্তী নির্বাচনের আগেই ডেমোক্র্যাট আইনপ্রণেতারা হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর চেষ্টা করেছিলেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হেগসেথের সম্ভাব্য বিকল্প হিসেবে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসের নাম সামনে এসেছে। সিবিএস নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি সূত্র তার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে।

ডেস্যান্টিসকে সিনেটের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তার বর্তমান গভর্নর হিসেবে মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার কথা। এরপর তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে হেগসেথের ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর পূর্ণ আস্থা রয়েছে।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট ও সিবিএস নিউজ

এমকে

আরো পড়ুন

আমেরিকায় কঠিন হতে যাচ্ছে নাগরিকত্ব পরীক্ষা

উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত

যুদ্ধক্ষেত্রে ভয়ংকর আতঙ্ক শাহেদ ড্রোনঃ ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার