TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

মহান আল্লাহর প্রশংসা, ইরানের পুরোনো নেতারা আর বেচে নেইঃ ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সামরিকভাবে বড়ভাবে হারছে এবং দেশটির অধিকাংশ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

এমনকি তিনি লিখেছেন, ইরানের পুরোনো নেতারা আর বেচে নেই। মহান আল্লাহর প্রশংসা।

বিবিসির বরাতে জানা গেছে, দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প বলেন, “মিডিয়ায় দেখানো হচ্ছে ইরান জিতছে। কিন্তু তারা হারছে, অনেক বড়ভাবে হারছে।” তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী কার্যত অকার্যকর এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থারও অস্তিত্ব নেই।

এছাড়া তিনি আরও বলেন, ইরানের রাডার ব্যবস্থা, মিসাইল ও ড্রোন কারখানা এবং সংশ্লিষ্ট সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ইরানের ‘দীর্ঘদিনের নেতারা’ আর জীবিত নেই বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প তার পোস্টে ধর্মীয় ভাষ্য ব্যবহার করে ‘মহান আল্লাহর প্রশংসা’ করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে, ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন স্থাপন করেছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র এসব মাইন অপসারণের কাজ শুরু করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হরমুজ প্রণালি এখনো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

চীন-ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

বিমানের খুলে পড়া সেই দরজা মিলল শিক্ষকের উঠানে

আমেরিকার আগ্রাসনের জবাব’— ইরান আঘাত হানলো কাতারে, প্রতিরোধে ব্যস্ত ট্রাম্প