9 C
London
April 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

ইরান আকাশসীমা আংশিকভাবে খুলে দেয়ার পরপরই সেখানে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২১ এপ্রিল থেকে ইরানের আকাশপথ আংশিকভাবে খুলে দেয়া হয়েছে। ফলে মার্কিন নাগরিকদের এখনই ইরান ত্যাগ করা উচিত। ইরান ছাড়তে ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ এবং সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে আহ্বান জানানো হচ্ছে।

যারা বিমানে যেতে অক্ষম, তাদেরকে স্থল সীমান্ত দিয়ে আর্মেনিয়া, তুরস্ক এবং তুর্কমেনিস্তানে যাওয়ার বিকল্প পথের রূপরেখা দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মার্কিন নাগরিকদের আফগানিস্তান, ইরাক বা পাকিস্তান-ইরান সীমান্ত এলাকায় ভ্রমণ করা উচিত নয়। কারণ ইরানি কর্তৃপক্ষ আমেরিকানদের দেশত্যাগে বাধা দিতে পারে বা তাদের ওপর বহির্গমন শুল্ক আরোপ করতে পারে।’

দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি হিসেবেই বিবেচনা করে। ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে ইরান ছাড়ার চেষ্টা করে তাহলে তাদের দেশটির নিরাপত্তাবাহিনী যে কোনো কারণ দেখিয়ে আটক করতে পারে।

ইরানে থাকা আমেরিকানরা জিজ্ঞাসাবাদ, গ্রেফতার এবং আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

অন্যদিকে যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনও নিরাপদ স্থানে চলে যাওয়া পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনও ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন এবং জানালা থেকে দূরে থাকুন।’

সূত্রঃ আনাদোলু

এম.কে

আরো পড়ুন

একনায়ক কিম জং উনের জায়গা নিবে কে?

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পঃ ফক্স নিউজ

বিশ্বের সবচেয়ে সহিংস দেশ মিয়ানমার, বাংলাদেশ ২২তম