15.7 C
London
May 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করায় ‘মন ভালো নেই’ বাংলার ট্রাম্পেরঃ ইরান

ডোনাল্ড ট্রাম্প! না, মার্কিন প্রেসিডেন্ট নয়; বাংলাদেশি মহিষ ট্রাম্প! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনের মধ্যেই তাকে কোরবানি করা হবে বাংলাদেশে। তবে, এই পশুটিকে নিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স থেকে শুরু করে টেলিগ্রাফ; সবখানে আলোচনার কেন্দ্রবিন্ধুতে এখন এই পশু ‘ট্রাম্প’। আর এমন সুযোগ হাতছাড়া করেনি রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস।

এক পোস্টে ইরানি দূতাবাস লেখেছে, বেচারা মহিষ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মন ভালো নেই বাংলাদেশের মহিষ ট্রাম্পের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই মহিষটিকে এক নজর দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে অতিরিক্ত কৌতূহল আর ভিড়ের কারণে বেশ অস্বস্তিতে পড়েছে প্রাণীটি। এমনকি কমে গেছে তার খাবার খাওয়াও।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রাম্পের মতো চুলের স্টাইল ও মুখাবয়বের কারণে মহিষটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে মহিষটির নামকরণ করেন। কারণ— ট্রাম্পের মতো এর অসাধারণ চুলের বৈশিষ্ট্য রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের ৪ কর্মী নিহত

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

‘তুমি সবসময় নেগেটিভ’ — ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ