TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

মালয়েশিয়ার দূতাবাসে হটলাইন সেবা চালু

মালয়েশিয়া প্রবাসীদের সেবা সহজীকরণের লক্ষে সেবা সংক্রান্ত প্রয়োজনে হাইকমিশন কর্তৃক চালু করা হলো তিনটি হটলাইন নম্বর। আজ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

 

এতে করে প্রবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হলো এবং সেবা সংক্রান্ত জটিলতা কিছুটা লাগব হবে বলেও প্রবাসীদের বিশ্বাস।

 

হাইকমিশন কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রবাসীদের জন্য হাইকমিশনের সেবা সহজে নিশ্চিত করার লক্ষে তিনটি নিবেদিত মোবাইল নম্বর চালু করা হয়েছে। সেবাসংক্রান্ত যেকোন প্রয়োজনে নম্বরগুলোতে নির্ধারিত সময়ে কল করলে দ্রুততম সময়ের মধ্যে হাইকমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল নম্বর সমূহঃ ১০৪৩০৩১১০ (পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে), ০১০৪৩০৩০২১ (পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে) ও ০১১২৬২০৬৭০১ (শ্রম ও কল্যাণ সংক্রান্ত প্রয়োজনে)

 

উল্লেখ্য, প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

৪ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

প্রথম রোজায় টাইমস স্কয়ারে শত শত মুসলিমের জমায়েত

অনলাইন ডেস্ক

চীনে ১৩২ যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

No Human is Illegal | March 30

অনলাইন ডেস্ক