28.4 C
London
July 10, 2026
TV3 BANGLA
স্পোর্টস

‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’

ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

 

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এত ঘটনার মূলে মোস্তাফিজ। টাইগার এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতীয় এই কংগ্রেস নেতা বলেন, ‘সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।’

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত অতিরঞ্জিত ছিল বলে মনে করেন শশী থারুর। তিনি বলেন, ‘রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত। আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।’

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে ২ বছর নিষিদ্ধ করলো আইসিসি

মিরাজের একক নৈপুণ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়, সিরিজ ড্র