14 C
London
March 4, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরানঃ খামেনির জ্যেষ্ঠ সহকারী

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাযও করতে চায় না।

ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’

তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

সূত্রঃ আল-জাজিরা

এম.কে

আরো পড়ুন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপঃ হামাস

নিউজ ডেস্ক

প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে তরুণ, পেটের ভেতর মিলল ছুরি

বিশ্বের যে দেশে যাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে