18.8 C
London
September 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অর্থপাচারবিরোধী অভিযানে বড় সাফল্যঃ অভিযানে মিলল বিপুল অর্থ

ইংল্যান্ডের বুরি এলাকায় একটি গাড়ি থামিয়ে প্রায় ৭০ হাজার পাউন্ড নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অর্থপাচারবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন ফ্যালকন’-এর অংশ হিসেবে অভিযান চালানো হয়। সংগঠিত অপরাধ দমন ইউনিটের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রচডেল রোড এলাকায় একটি সন্দেহজনক গাড়ি থামান।
তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। এরপরই ওই যুবককে ‘অপরাধমূলক সম্পদ রাখার সন্দেহে’ গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চলমান এই বিশেষ অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ লাখ পাউন্ডেরও বেশি নগদ অর্থ জব্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠিত অপরাধ এবং অর্থপাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভারতীয় রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ ১১ জন

ব্রিটেনে বাঁধাকপি তুলতে চাকরির বিজ্ঞাপন, মাসিক বেতন ৬ লাখ টাকা!

অনলাইন ডেস্ক

হাসপাতালের টয়েলেটে সন্তান জন্ম দিলেন লন্ডনের শিক্ষার্থী