19.1 C
London
September 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে উপনির্বাচন ও মেয়র পদে লেবারকে হারিয়ে জিতল ডানপন্থী রিফর্ম ইউকে

যুক্তরাজ্যের রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনে ছয় ভোটের ব্যবধানে লেবার পার্টিকে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে রিফর্ম ইউকে।

আসনটিতে গত জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জিতেছিলেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ১৪ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে সেখানে জিতেছিল। এবার তার চেয়ে বেশি ভোট পেয়ে রিফর্মের প্রার্থী ও সাবেক কনজারভেটিভ কাউন্সিলর সারাহ পোচিন চেশায়ার অঞ্চলের এই আসনে জয়ী হন।

ওই আসনে লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) মাইক অ্যামসবেরি পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। এক ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন।

গ্রেটার লিঙ্কনশায়ারে মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থী দলটি। রিফর্ম ইউকের প্রার্থী ডেম আন্দ্রেয়া জেনকিন্স সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির সাবেক এমপি ছিলেন।

এর মধ্য দিয়ে রিফর্ম ইউকে প্রথমবারের মতো কংগ্রেসের উপনির্বাচন এবং মেয়র নির্বাচনে জয়ী হয়েছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে দলটির মোট এমপির সংখ্যা দাঁড়াল পাঁচ।

রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টি আবার ভোট গণনার দাবি জানায়। কারণ, প্রথম গণনায় দেখা যায়, নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মাত্র চার ভোটে এগিয়ে আছে।

দ্বিতীয়বার ভোট গণনার পর মাত্র ছয় ভোটের ব্যবধানে রিফর্ম ইউকে বিজয়ী হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড।

ফলাফল ঘোষণার আগে ভোট গণনার সময় উপস্থিত ছিলেন নাইজেল ফারাজ। তিনি বলেন, ‘এই ফলাফল প্রমাণ করে, আমরাই এখন লেবার পার্টি সরকারের প্রধান বিরোধী দল।’

সূত্রঃ রয়টার্স

এম.কে
০২ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ‘ব্যর্থ ব্যক্তি ও হাস্যকর’ বলল ইসরায়েল

‘ইঞ্জেকশনের মাধ্যমে নিজ দেহে করোনাভাইরাস ঢোকাতে চেয়েছিলেন বরিস জনসন’

অনলাইন ডেস্ক

এশিয়ায় খাদ্যপণ্য রফতানি নিয়ে অসন্তুষ্ট ব্রিটিশ ব্যবসায়ীরা