17.1 C
London
September 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাড়ির জানালা ভেঙে তছনছ করে দেয়ার পাশাপাশি হামলাকারীরা বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে রাজনৈতিক বার্তাও লিখে রেখেছে।

 

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রাতে ব্রাইটনে লেবার পার্টির বার্ষিক কনফারেন্স শেষে বাড়ি ফেরেন হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি দেখতে পান বাড়ির সামনে পার্ক করা তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করে রেখে গেছে।

 

এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানিয়েছিলেন, হামলাকারীরা গাড়ির দরজার কাঁচ ভেঙে ফেলেছে এবং গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা লিখে রেখে গেছে। তবে ঠিক কি লেখা হয়েছিল তা বলেননি তিনি।

 

ঘটনার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, “যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে, এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা।”

 

তবে টিউলিপ বলছেন, এ ধরনের হামলা ও হেনস্থা করে তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন।

 

টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে। লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

 

বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ব্রিটিশ লেবার পার্টি ও কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়েছিলেন তিনি। লন্ডনের হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।

 

৪ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

আগাম জরিপে এগিয়ে সাদিক খান

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে সরকার,ইউনিয়ন মুখোমুখি

নিক ক্লেগকে গোপন তথ্য সরবরাহ করছেন সরকারি কর্মকর্তা!