TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে উত্তপ্ত পরিস্থিতি

যুক্তরাজ্যে আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামীলীগের এক নেতা বক্তব্য দিতে মঞ্চে দাঁড়ালে উপস্থিত অপর একটি পক্ষ তার বিরুদ্ধে স্লোগান ও গালিগালাজ শুরু করে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
পরে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি বিএনপির এক নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানানোর ঘটনাকে কেন্দ্র করে ওই আওয়ামীলীগ নেতার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একটি অংশের নেতাকর্মী। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের নেতাকে প্রকাশ্যে অভিনন্দন জানানো দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
ঘটনার বিষয়ে জানতে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা সৈয়দ সাজিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও দলীয় অবস্থান নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অনুষ্ঠানটি সীমিত পরিসরে চলতে থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়গুলো এখন ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। বিশেষ করে যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ প্রবাসী রাজনৈতিক অঙ্গনে এসব ঘটনা ভবিষ্যতে সংগঠনের অভ্যন্তরীণ সম্পর্ক ও নেতৃত্বের ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

আজিজ-বেনজীর ইস্যুতে আমলাদের কানাঘুঁষা

যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপঃ স্বেচ্ছায় দেশে ফিরতে আর্থিক প্রণোদনা

যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ৭ দেশের অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি

নিউজ ডেস্ক