17.8 C
London
July 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হামলার আশঙ্কা তীব্র, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি হঠাৎই বেড়ে গেছে। গোয়েন্দাদের অনুমান, আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে হামলার আশঙ্কা অনেক বেশি। পরিস্থিতি বিবেচনায় সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস গত শুক্রবার এক বার্তায় যুক্তরাজ্যে বসবাসরত মার্কিন নাগরিকদের জনসমাগমস্থলে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে স্কুল, গির্জা, পর্যটনকেন্দ্র ও গণপরিবহনে সাবধানে থাকতে বলা হয়েছে।

দূতাবাস থেকে আরও বলা হয়েছে, চলাচলের সময় ও পথ ঘন ঘন পরিবর্তন করতে হবে। পাশাপাশি সাধারণ জীবনযাপনের ধারা বজায় রাখতে হবে, যাতে আলাদাভাবে নজর না পড়ে।

সূত্রঃ আল–জাজিরা

এম.কে

আরো পড়ুন

ভারতে অভিনব শাস্তি দিলেন বিচারক

নিউজ ডেস্ক

ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার সিদ্ধান্ত, ‘সাজানো বিশ্বকাপ’ অভিযোগে আরও উসকে দিল বিতর্ক

যুদ্ধবাজ খ্রিষ্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে বললেন পোপ লিও