17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ২০২৬ সালের গাড়ির কর নিয়ে নতুন নিয়ম

যুক্তরাজ্যে ২০২৬ সালের গাড়ির কর ব্যবস্থায় ৪০ হাজার পাউন্ডের বেশি তালিকামূল্যের গাড়ির মালিকদের জন্য বাড়তি করের বিধান রয়েছে। গাড়ির চালকের বয়স বেশি হলেও এই অতিরিক্ত কর থেকে আলাদা কোনো ছাড় নেই।

নতুন নিয়ম অনুযায়ী, ২০১৭ সালের এপ্রিলের পর প্রথমবার নিবন্ধিত অধিকাংশ গাড়ির জন্য ২০২৬ সালের স্ট্যান্ডার্ড বার্ষিক ভেহিকল এক্সাইজ ডিউটি বা গাড়ির কর ২০০ পাউন্ড। তবে নতুন গাড়ির তালিকামূল্য ৪০ হাজার পাউন্ডের বেশি হলে এর সঙ্গে অতিরিক্ত ৪৪০ পাউন্ড দিতে হয়।

এই অতিরিক্ত অর্থকে সাধারণভাবে ‘Expensive Car Supplement’ হিসেবে উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী, গাড়িটি প্রথমবার কর দেওয়ার পর দ্বিতীয়বার থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এই অতিরিক্ত অর্থ দিতে হতে পারে। ফলে পাঁচ বছরে বাড়তি খরচ দাঁড়াতে পারে সর্বোচ্চ ২ হাজার ২০০ পাউন্ড।

গাড়ির তালিকামূল্য নির্ধারণের ক্ষেত্রে সাধারণত প্রস্তুতকারকের নির্ধারিত মূল্য বিবেচনা করা হয়। গাড়ি কেনার সময় কোনো ছাড় বা ডিসকাউন্ট পাওয়া গেলেও তা তালিকামূল্য কমানোর ক্ষেত্রে সবসময় বিবেচিত হয় না।

ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও একই ধরনের অতিরিক্ত করের বিধান রয়েছে, তবে এ ক্ষেত্রে নির্ধারিত মূল্যসীমা ৫০ হাজার পাউন্ড। ফলে ৫০ হাজার পাউন্ডের বেশি তালিকামূল্যের নতুন বৈদ্যুতিক গাড়ির মালিকদেরও নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত কর দিতে হতে পারে।

এ ছাড়া গাড়ির প্রথম বছরের কর সাধারণত কার্বন ডাই-অক্সাইড নির্গমনের মাত্রার ওপর নির্ভর করে। পরবর্তী বছরগুলোতে গাড়ির ধরন ও নিবন্ধনের সময় অনুযায়ী নির্ধারিত স্ট্যান্ডার্ড রেট প্রযোজ্য হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই অতিরিক্ত কর গাড়ির মালিকের বয়সের ওপর নির্ভর করে না। অর্থাৎ বয়স্ক চালকদের জন্য ৪০ হাজার পাউন্ডের বেশি দামের গাড়ির ক্ষেত্রে এই বাড়তি কর থেকে স্বয়ংক্রিয় কোনো বয়সভিত্তিক ছাড় নেই।

সূত্রঃ বার্মিংহাম মেইল

এমকে

আরো পড়ুন

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

অনলাইন ডেস্ক

ব্রিটেনে সপ্তাহান্তে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

যুক্তরাজ্যে বাংলাদেশি কারির আগুনে লুটিয়ে পড়ল খদ্দের