11.7 C
London
February 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য সরকারের মতের বাইরে এনসিএমডিঃ ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ে ‘স্বল্প ঝুঁকিপূর্ণ’

সরকারি অর্থায়নে পরিচালিত ন্যাশনাল চাইল্ড মর্টালিটি ডেটাবেস (এনসিএমডি) সম্প্রতি হাসপাতালের কর্মীদের নির্দেশ দিয়েছে, যে তারা ফার্স্ট কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ে বিরত করার প্রচারণা চালানো বন্ধ করবেন।

 

নথিতে বলা হয়েছে, বাবা-মায়েরা শিশু জন্মদানের ক্ষেত্রে জেনেটিক রোগের ঝুঁকি মাত্র সামান্য কিছু বৃদ্ধি পায়, তাই সবার জন্য একরকমভাবে এই ধরনের বিয়ে বন্ধ করার পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, জেনেটিক পরামর্শদাতারা দম্পতি ও তাদের পরিবারের সঙ্গে বৈঠক করে পরামর্শ দেবেন কিভাবে ভবিষ্যতের বিয়ে পরিবার বহির্ভূতভাবে আয়োজন করা যায়। কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে, তবে তা সুষম এবং নির্দেশনামূলক নয় এমনভাবে হতে হবে।

ব্রিটিশ-পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যে চাচাতো বা ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহ এখনও বৈধ। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের বিবাহে সন্তানদের জন্মগত ত্রুটি বা জন্মগত অসুখের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

এনসিএমডি, যা ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করছে, গত তিন বছরে সরকারের কাছ থেকে অর্থ পেয়েছে শিশু মৃত্যুর তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার জন্য। সংস্থাটি বলেছে, তারা NHS বা হাসপাতালের কর্মীদের সরাসরি প্র্যাকটিস নির্দেশনা দেয় না, শুধুমাত্র প্রয়োজনে পরামর্শ দেয় বা শিশু মৃত্যুর তথ্য জমা দেওয়ার সঠিক পদ্ধতি জানায়।

স্বাস্থ্য নীতি নিয়ে সমালোচনা করেছেন ছায়া পরিবহন সচিব রিচার্ড হোল্ডেন। তিনি বলেছেন, এই নির্দেশনা “জনস্বাস্থ্যকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে”, এবং মনে করেন যে ফার্স্ট কাজিন বিয়েতে জেনেটিক ঝুঁকি বেশি, এছাড়াও এটি ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত করে।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে, যে ব্র্যাডফোর্ড টিচিং হাসপাতাল একটি বিশেষ নার্স নিয়োগ করেছে, যারা এমন পরিবারকে সহায়তা করবে যেখানে বাবা-মা ঘনিষ্ঠ আত্মীয়। নিয়োগকৃত নার্স সম্প্রতি শিশু জন্মানো এবং ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে সম্পর্কযুক্ত পরিবারকে সম্পূর্ণ যত্ন ও সহায়তা প্রদান করবেন।

নথিতে উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো শিশুদের জীবন রক্ষা করা এবং পরিবারকে সঠিক সহায়তা প্রদান করা। তবে এটি জনস্বাস্থ্য ও সতর্কতা সম্পর্কিত বার্তা বিকৃত করে এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা বিশেষজ্ঞদের সমালোচনার মুখে ফেলেছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পরিবারকে কুরিয়ার বানিয়ে কোকেন পাচার, ১৩ বছরের জেল ফারজানা কাওসারের

লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে করোনার চেয়েও শক্তিশালী নতুন ভাইরাস

অনলাইন ডেস্ক

দল থেকে পদত্যাগ করছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক