TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছেঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের রাজধানী অনুষ্ঠিত হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে।

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব।

তিনি জানান, ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা চলবে। আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের উদ্বেগ, স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারগুলোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সবকিছু খুব ভালো পরিবেশে হয়েছে এবং অপর পক্ষের মতামতও শোনা হয়েছে।

গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধের শেষ দিকে, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটিই প্রথম বৈঠক। তবে আলোচনাটি সরাসরি দুই পক্ষের মধ্যে হয়নি। হয়েছে মধ্যস্থতাকারী ওমান কর্তৃপক্ষের সঙ্গে।

প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কামনোর জন্য মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে শুরুতে ইস্তাম্বুলে এই বৈঠকটি আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে, ইরান শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে রাখার অনুরোধ জানায়, যেখানে গত বছর আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

ইরানের শাসনব্যবস্থা দুর্বল হলেও অটুট—যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসছে নতুন দুঃসংবাদ

দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়তে বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ আনল আলবেনিয়া