6.4 C
London
February 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

ভারতের ওয়াশিংটন দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দূতাবাস চত্বরের ভেতর থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে।

দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় দূতাবাস।

বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।’

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এম.কে

২১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রী

গাজা দখলের প্রস্তাব হাস্যকর উত্তর কোরিয়া

ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর