15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানকে তাদের চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এই আহ্বান জানান।

বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেন, দুই পক্ষেরই উচিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনাকে ফলপ্রসূ করতেই পাকিস্তান এই আহ্বান জানিয়েছে। আগামীকাল বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ আল-জাজিরা

এম.কে

আরো পড়ুন

ভিয়েতনামে ১২শো কোটি ডলার প্রতারণা মামলায় রিয়েল এস্টেট ধনকুবেরের মৃত্যুদণ্ড

ইহুদিবিরোধী পোস্ট দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল

ইসরায়েলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা