TV3 BANGLA
বাংলাদেশ

রুল খারিজ, তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাঁধা নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাঁধা রইলো না।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

আইনের চোখে পলাতক থাকায় ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এম.কে
২২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নতুন আতঙ্কের নাম ‘ই-বর্জ্য’

গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যুর নেপথ্যেও প্রাথমিক তদন্তে আ.লীগের নাম

আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক