6.9 C
London
February 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের রমফোর্ডে তরুণী খুনঃ পরিচয় অজ্ঞাত, পুলিশকে তথ্য দিতে আহ্বান

লন্ডনের পূর্বাঞ্চল রমফোর্ডে এক তরুণীকে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার ভোরে চ্যাডওয়েল হিথ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে জরুরি সেবায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করেন অ্যাম্বুলেন্স কর্মীরা। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত তরুণীর বয়স ২০-এর কোঠায় বলে ধারণা করছে পুলিশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারকে সহায়তার জন্য পারিবারিক লিয়াজোঁ কর্মকর্তারা কাজ করছেন।

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। যারা ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য জানেন তাদের ১০১ নম্বরে কল করতে অথবা ক্রাইমস্টপারসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে ইউক্রেনে ক্যামেরন

যুক্তরাজ্যের আশ্রয়কেন্দ্রে কর্মী সংকট, রেকর্ডসংখ্যক অভিবাসী আগমনে কর্মীদের কাজে অতিরিক্ত চাপ

যুক্তরাজ্য স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বব্যাপী বার্ড ফ্লু মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে