6.4 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

লন্ডনে অধ্যাপক ইউনূসকে ঘিরে দুই মেরুর প্রবাসী বাংলাদেশিদের কর্মসূচি

লন্ডনে চার দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানানো এবং তার ভূমিকার সমালোচনা—এই দুই ভিন্ন সুরে বিভক্ত হয়ে পড়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। সফরের প্রথম দিনেই লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ।

আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। বিমানবন্দর থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন।

হোটেলের সামনে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানাতে জড়ো হন একদল প্রবাসী বাংলাদেশি। উপস্থিত অনেকের পরিচয় জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস এবং সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়। নেতৃত্ব দেন জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ। তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে ‘প্রয়োজনীয় ও সময়োপযোগী’ আখ্যা দিয়ে তাকে পূর্ণ সমর্থন জানান। এই অংশ ‘রিফর্ম বাংলাদেশ’ ব্যানারে আজ বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আরেকটি সমাবেশ আয়োজন করেছে।

অন্যদিকে একই হোটেলের সামনে পাল্টা অবস্থান নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা অধ্যাপক ইউনূসের ‘অরাজনৈতিক’ ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন এবং তাকে ‘আওয়ামী লীগবিরোধী অপচেষ্টার মুখপাত্র’ বলে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা অধ্যাপকের লন্ডনে অবস্থানকালজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

এই বিক্ষোভে অংশ নেন একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ–১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ–৩ আসনের সাবেক এমপি এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। উল্লেখযোগ্যভাবে, বিধান সাহাকে এই প্রথমবারের মতো সরাসরি এমন কর্মসূচিতে দেখা গেল। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা উপস্থিত ছিলেন।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে অধ্যাপক ইউনূসকে ঘিরে যে মতবিরোধ রয়েছে, তার প্রকাশ ঘটে লন্ডনের রাজপথেই। সফরের বাকি সময় জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ জুন ২০২৫

আরো পড়ুন

‘শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে’ জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার হন চিন্ময় কৃষ্ণ দাস

নিউজ ডেস্ক

এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়ঃ তারেক রহমান

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নিউজ ডেস্ক