12.2 C
London
March 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি

লন্ডনের এই বাড়িতে বসেই গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ করেছিলেন। যার ফলে ভারত তথা সমগ্র বাঙালির ঘরে আসে প্রথম নোবেল পুরস্কার। উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হিথে অবস্থিত এই বাড়িটি এবার বিক্রি হতে যাচ্ছে। তিন বেডরুমের বাড়িটি দাম উঠেছে ২৭ লাখ পাউন্ড।

 

১৯১২ সালে যখন লন্ডন এসেছিলেন, তখন এখানেই ছিলেন কবিগুরু। এখানেই বিশ্বকবি ১০৩টি কাব্যের অনুবাদ করে নোবেল কমিটিকে পাঠান। ১৯১৩ সালেই গীতাঞ্জলির জন্য নোবেল সম্মান পান রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরও ১৯৩১ সাল পর্যন্ত এই বাড়িতে অনেকটা সময়ই কাটিয়েছিলেন তিনি।

 

উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হিথে অবস্থিত এই বাড়িটি বিক্রির দায়িত্বে রয়েছেন ইওরোপীয়ান কোম্পানি গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ড। এতদিন ওই বাড়িটি হেরিটেজ হিসেবেই মান্যতা পেত, কিন্তু হেরিটেজ ট্রাস্টের মেয়াদ শেষ হতে তা আর বাড়ানো হয়নি। ফলে ১৮৬৩ সালে তৈরি এই ভিক্টোরিয়ান ভিলা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তাতে যদিও এর ঐতিহাসিক মহত্ত্ব কোনোভাবে কমে না।

 

উল্লেখ্য, ১৯১২ সালে যখন লন্ডন এসেছিলেন, তখন এখানেই ছিলেন কবিগুরু। এখানেই বিশ্বকবি ১০৩টি কাব্যের অনুবাদ করে নোবেল কমিটিকে পাঠান। ১৯১৩ সালেই গীতাঞ্জলির জন্য নোবেল সম্মান পান রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরও ১৯৩১ সাল পর্যন্ত এই বাড়িতে অনেকটা সময়ই কাটিয়েছিলেন তিনি।

 

২৫ সেপ্টেম্বর ২০২১
সূত্র: এই সময়

আরো পড়ুন

অশালীন হোয়াটসঅ্যাপ কমেন্টের কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন বরখাস্ত

যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি চাইল্ড বেনিফিট সীমা বাতিলের প্রস্তাব

বিশ্বাস করুন বা না করুন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যার কোনো জাতীয় সঙ্গীত নেই