TV3 BANGLA
বাংলাদেশ

লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর নিজে দেশে দেশে ফিরছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন করেন তারেক রহমান।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি ২০২০ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়বে।

তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানবন্দরে আসার আগেই সফরসঙ্গীরাদের চেক-ইন করতে দেখা গেছে।

এ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে ৬টি টিকিট কাটা হলেও অর্ধশতাধিক নেতাকর্মী নিজেদের উদ্যোগে টিকিট টিকিট কেটে ফিরছেন।

এম.কে

আরো পড়ুন

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

শিল্পীদের ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে যা পাওয়া গেল

লন্ডনযাত্রায় বিশেষ নির্দেশনা বিমান বাংলাদেশের

নিউজ ডেস্ক