TV3 BANGLA
বাংলাদেশ

শিক্ষা প্রতিমন্ত্রীর মেট্রোরেলে বাসায় ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অফিস শেষে মেট্রোরেলে চড়ে বাসায় ফিরছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটিকে সাধারণ যাত্রীরা ইতিবাচক হিসেবে দেখছেন।

ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিমন্ত্রী মেট্রোরেলের জন্য সাধারণ যাত্রীদের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেট্রোরেল আসলে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখে মেট্রোরেলের সাধারণ যাত্রীরা অবাক হয়ে যান। তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ভিডিওটির নিচে সুরাইয়া নাসরিন নামের একজন লিখেছেন, উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীসহ মন্ত্রী মহোদয় যদি পাবলিক যানবাহনে চলাচল করেন তাহলে দেশ সবদিক থেকে উন্নত হবে।

আব্দুল হক মিয়া হাওলাদার নামে একজন লিখেছেন, প্রধানমন্ত্রী ভাল হলে তার মন্ত্রীরা তো অবশ্যই ভাল হবে, এটাই সাধারণ মানুষরা দেখতে চায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সোমবার সারা দেশে ছাত্র–জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে বার্তা

পলাতক নেতাদের ২৬ মার্চ দেশে ফেরা উচিত, বলছেন আওয়ামী লীগ নেতারা

বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের