TV3 BANGLA
বাংলাদেশ

শিলিগুড়ি করিডোরের চিকেনস-নেকে ভারতের কৌশলগত প্রস্তুতি জোরদার

ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ এলাকায় যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি, খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত ৩১ দশমিক ০২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন করা হয়েছে।

ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়ি ৩ সেপ্টেম্বর এই প্রকল্পের অনুমোদনের কথা জানান। প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি রেলওয়ে উড়ালসেতু, পাঁচটি হাতি চলাচলের ভূগর্ভস্থ পথ এবং সড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে।

শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থল যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে করিডোরটি নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বও অনেক বেশি।

নতুন চার লেনের সড়কটি বাগডোগরা বিমানবন্দর, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কি এলাকার যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করছে ভারত। পাশাপাশি উত্তরবঙ্গের চা, কৃষি ও অন্যান্য পণ্য দ্রুত পরিবহনের সুযোগ বাড়বে।

প্রকল্পটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বন্যপ্রাণী চলাচলের নিরাপত্তা। পাঁচটি হাতি চলাচলের ভূগর্ভস্থ পথ নির্মাণের ফলে মহাসড়ক পারাপারের সময় হাতি ও মানুষের সংঘাত কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভারতের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই অবকাঠামো উন্নয়ন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ সহজ করবে।

এদিকে শিলিগুড়ি করিডোরকে ঘিরে ভারত আরও কয়েকটি বড় অবকাঠামো পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ভূগর্ভস্থ রেলপথ ও উন্নত রেল যোগাযোগব্যবস্থার পরিকল্পনাও রয়েছে। ফলে বাংলাদেশের সীমান্তসংলগ্ন এই কৌশলগত অঞ্চলে ভারতের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ক্রমেই জোরদার হচ্ছে।

সূত্রঃ আজতক বাংলা

এম.কে

আরো পড়ুন

বিবিসির কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

নিউজ ডেস্ক

তিন দলের নেতাদের টার্গেট কিলিং মিশন নিয়েছিল সুব্রত বাইন!

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য স্বস্তিঃ ট্রাম্প প্রশাসনের ভিসা নীতি আটকালো আদালত