8.9 C
London
March 25, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সমকামী পরিচয়ে যুক্তরাজ্য আশ্রয়ঃ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি প্রার্থী জুয়েলকে নিয়ে ট্রল

নিষিদ্ধ ছাত্রলীগের যুক্তরাজ্য শাখার আসন্ন কমিটিকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী ফখরুল কামাল জুয়েলকে ঘিরে নতুন করে তীব্র সমালোচনার ও ট্রল সৃষ্টি হয়েছে। সংগঠনের ভেতরে ও বাইরে তার অভিবাসন-সংক্রান্ত অতীত, পরিচয় ব্যবহার এবং ব্যক্তিগত তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার অভিবাসন প্রক্রিয়া এবং ব্যক্তিগত পরিচয় নিয়ে ওঠা অভিযোগগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে হাস্যরস ও সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ফখরুল কামাল জুয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে তিনি নিজেকে সমকামী পরিচয়ে উপস্থাপন করে সেই ভিত্তিতে আশ্রয় লাভ করেন। বিষয়টি সামনে আসার পর শুরু হয়েছে বিতর্কের ঝড়। ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জুয়েলের ব্রিটিশ রেসিডেন্স পারমিটের ছবি সংবলিত পোস্টগুলো ভাইরাল হয়েছে।একটি ছবিতে তার অভিবাসন আবেদনের সঙ্গে যুক্ত ব্যক্তিগত পরিচয়ের কপি এবং পরিচয় ব্যবহারের তথ্য দেখানো হয়েছে, যা নিয়ে ট্রল করা হচ্ছে।

অভিযোগ আরও রয়েছে যে, জুয়েল যুক্তরাজ্যে প্রবেশের সময় নিজের প্রকৃত নাম ব্যবহার করেননি। অভিযোগকারীদের দাবি, তিনি ফয়সল আহমেদ নামের একজনের পরিচয় ব্যবহার করে যুক্তরাজ্যে আসেন এবং পরবর্তীতে সেই পরিচয়ের মাধ্যমেই অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব হাসান নামে একজন ব্যবহারকারী লিখেছেন, “যে দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে, সেখানে যুক্তরাজ্য শাখার সভাপতি পদপ্রার্থী হওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে সমকামী সেজে আশ্রয় নেওয়া কতটা লজ্জাজনক! এটি কেবল তার ব্যক্তিগত সততার অভাব নয়, বরং গোটা সংগঠনের জন্য একটি বড় ট্রল।”

সূত্রঃ দৈনিক ইনকিলাব

এম.কে

আরো পড়ুন

শেখ হাসিনার আমলে বছরে গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন ডলার

বিদ্যুৎ বিল বকেয়াঃ একটি ইউনিট বন্ধ করে দিলো আদানি

ডুবছে সিলেট নগরী হাসপাতালেও পানি, নদী খননের দাবি শহরবাসীর