TV3 BANGLA
বাংলাদেশ

সময় টেলিভিশনের সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন

শাহজালালের নিরাপত্তায় বিমানবাহিনীর ৮৫০ সদস্য

বাংলাদেশে ‘র’-এর কার্যক্রম পূর্ণমাত্রায় অব্যাহত রয়েছে

নিউজ ডেস্ক