17.7 C
London
August 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সরকারি চুক্তিতে বড় পরিবর্তন ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীরঃ অগ্রাধিকার পাবে ব্রিটিশ কর্মসংস্থান

যুক্তরাজ্য সরকার সরকারি ক্রয় ও চুক্তি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে সরকারি কোনো চুক্তি পাওয়ার ক্ষেত্রে একটি মৌলিক বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে—সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্রিটিশদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে কি না এবং দেশের তরুণদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ভূমিকা রাখছে কি না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সরকার নিয়ম পরিবর্তন করছে। ভবিষ্যতে সরকারি চুক্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে, তারা যুক্তরাজ্যের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে এবং নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে বিনিয়োগ করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাজ্য সরকার প্রতি বছর সরকারি বিভিন্ন প্রকল্প ও সেবা খাতে প্রায় ৯০ বিলিয়ন পাউন্ড ব্যয় করে। নতুন নীতির লক্ষ্য হলো, এই বিপুল সরকারি অর্থ যেন দেশের অর্থনীতি, স্থানীয় কর্মসংস্থান এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও কার্যকরভাবে ব্যবহৃত হয়।

সরকারের মতে, নতুন এই ব্যবস্থা শুধু বড় বড় প্রতিষ্ঠানের জন্য নয়, বরং এমন সব ব্যবসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করবে যারা ব্রিটিশ নাগরিকদের চাকরির সুযোগ সৃষ্টি করে, শিক্ষানবিশ কর্মসূচি পরিচালনা করে এবং ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে।

সরকার আশা করছে, নতুন নিয়ম কার্যকর হলে সরকারি ব্যয়ের সুফল যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন, তরুণদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়বে এবং সরকারি অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনছেন শাবানা মাহমুদ, লেবার এমপিদের সমালোচনা

বিদেশি শিক্ষার্থী আসা কমালে বিপদে পড়বে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সবচেয়ে বড় জালিয়াতির তদন্তে গ্রেপ্তার শতাধিক