6.4 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

ডামি নির্বাচনের কারিগর, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি, ডিএমপি।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

এম.কে
০৩ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারেঃ অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেনঃ অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ভিডিও বার্তায় চাঞ্চল্যঃ নেতাকর্মীদের পালানোর আহ্বান