বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন সিলেটের কানাইঘাটের কৃতী সন্তান এ বি এম আব্দুল বাতিন ইমানি। পদোন্নতির পাশাপাশি তাকে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তার এই পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে কানাইঘাটসহ বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয়ভাবে তাকে সিলেটের একজন গর্বিত সন্তান হিসেবে অভিনন্দন জানানো হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আব্দুল বাতিন ইমানি। সেনাবাহিনীর সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ, অপারেশনাল প্রস্তুতি এবং অধীনস্থ ইউনিটগুলোর নেতৃত্বে জিওসির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কানাইঘাটের মাটি থেকে উঠে এসে দেশের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ তার কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
তার এই সাফল্যে কানাইঘাটবাসী ও বৃহত্তর সিলেটের মানুষের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন দায়িত্বে তার সফলতা এবং দেশের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
সূত্রঃ জাগো নিউজ ২৪\ দ্য ডেইলি অবজারভার
এমকে

