24.1 C
London
June 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে রেস্টুরেন্টে পঁচা মাংস ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটে পঁচা-বাসি মাংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৩টি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন এ অভিযান চালায়।

সিসিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে মহানগরের সুবিদবাজার পয়েন্ট এলাকার ৩টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। এর মধ্যে একটি রেস্টুরেন্টে ফ্রিজে পঁচা-বাসি মাংস সংরক্ষণ, আরেকটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিল।

দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং একটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

এম.কে
২২ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্যর্থ ‘র’-হাসিনার ১০ আগস্টের ক্যু চেষ্টা, পরবর্তী তারিখ ১৫ আগস্ট

চীন ভারতে আবদ্ধ কি বাংলাদেশের স্বাধীনতা

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া