TV3 BANGLA
বাংলাদেশ

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে শীর্ষ পর্যায়ে এ রদবদলের তথ্য জানা যায়।

সাম্প্রতিক এ রদবদলের তথ্যানুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। আর কিউএমজির দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এদিকে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।

এম.কে

আরো পড়ুন

মানবপাচারের দায়ে বাংলাদেশির ১০ বছরের জেল

আইসিইউতে ‘জীবিত’ দেখালেও আইনগতভাবে মৃতঃ কী ব্রেন ডেথ এবং কেন এটি চূড়ান্ত মৃত্যু

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক