9.5 C
London
October 17, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুই দফায় ২১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটের স্থগিতাদেশের নির্দিষ্ট কোনো সময়সীমা রাখা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা এই দুই বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি যাত্রী পরিবহনে সক্ষম উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা আগামী রোববার পর্যন্ত চালু থাকবে। সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে। ফলে রিয়াদগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এমকে

আরো পড়ুন

ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে সুসংবাদ

ঢাকায় আলোচিত হোটেল, অনুপস্থিত মালিক-কর্মচারী নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক