22.5 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে ‘কঠোর জবাব’: আইআরজিসি

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কড়া হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে কোনো জাহাজ চললে ‘কঠোর ও চূড়ান্ত জবাব’ দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের যাতায়াতের একমাত্র নিরাপদ পথ হচ্ছে ইরানের পূর্বঘোষিত করিডোর।’

বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত পথ এড়িয়ে অন্য পথে জাহাজ নেওয়া অনিরাপদ এবং এমনটি করলে আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এই হুঁশিয়ারি এমন সময়ে এল, যখন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে তারা হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছে।

এম.কে

আরো পড়ুন

বিনিয়োগ ব্যাংকের তথ্যানুযায়ী শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা রয়েছে

আবাসনে সংকটে আয়ারল্যান্ড, ক্ষোভ বাড়ছে অভিবাসীদের প্রতি

ভান্সকে শুভকামনা জানিয়ে ট্রাম্প বললেন, বিকল্প পরিকল্পনার দরকার নেই