TV3 BANGLA
বাংলাদেশ

১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৫শে এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী- ২৫শে এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮শে এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকার প্রধান। ৪ঠা মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৯ মে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।

 

 

আরো পড়ুন

সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের সেই অস্ত্রবাজরা কেউ যুক্তরাজ্য, কেউ ভারতে!

রণক্ষেত্র সুনামগঞ্জ, আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষঃ বিএনপি কর্মী নিহত

ওসমান হাদিকে সোমবার সিঙ্গাপুর নেওয়া হবেঃ প্রেস উইং