11.9 C
London
September 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

১ জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক

আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম আনুষ্ঠানিক ও বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে।

তারই প্রচারণার অংশ হিসেবে বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটরের প্রধান নির্বাহীরা।

কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা পাবেন। আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এটি গ্রাহকদের সহায়ক হবে।

এছাড়া ক্যাশলেস সমাজের পরিকল্পনার অংশ হিসেবে এটি বড় পদক্ষেপ বলে জানান বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

সূত্রঃ সময় টিভি

এম.কে

আরো পড়ুন

করোনা যেভাবে মানুষকে ১০ ভাগে বিভক্ত করেছে!

অনলাইন ডেস্ক

সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা করলেন না হারুন

নিউজ ডেস্ক

তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবেঃ অ্যাটর্নি জেনারেল