16.7 C
London
April 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। একাধিক ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে।

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খান মেঘমল্লার। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এম.কে

আরো পড়ুন

শীতে স্কুল ছুটি নিয়ে ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে নির্দেশনা

আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছেঃ পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক